জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও কবিতা পাঠ 

মানববন্ধন ও কবিতা পাঠ মানববন্ধন ও কবিতা পাঠ
জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও কবিতা পাঠ অনুষ্ঠান করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতায় সাড়া তোলেন সংগঠনের কবি ও সাহিত্যিকরা।

ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা কোনো ষড়যন্ত্র বা রক্তচক্ষুকে ভয় করে না। এ দেশে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। না কোনো ফ্যাসিস্ট, না কোনো বিদেশি শক্তি। শহীদ জিয়ার আদর্শের শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা এ দেশে কোনো দিনই সফল হবে না।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় এতে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফরিদ ভূইয়া, কবি আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কবি শান্তা মারিয়া, কবি রি হোসাইন, কবি সৈয়দ রনো সহ প্রথিতযশা কবি ও লেখকবৃন্ধ প্রমুখ।